×

চট্টগ্রাম

ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম

ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ছবি: নিজস্ব

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় ছফুরা বেগম (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) বিকেলে নাঙ্গলকোট রেলস্টেশনের উত্তরে হরিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ছফুরা বেগম উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বামপাড়া গ্রামের নুরুল আমিনের স্ত্রী।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস বিকেল সাড়ে ৪টার পর নাঙ্গলকোট রেলস্টেশনে প্রবেশের সময় হরিপুর এলাকায় আসলে তিনি দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেন তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধারের চেষ্টাকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

নাঙ্গলকোট রেলস্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন জানান, কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশের সময় রেলপথ পার হওয়ার সময় এক নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি লাকসাম জিআরপি পুলিশকে জানানো হয়েছে। 

লাকসাম রেলওয়ে থানা ওসি জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App