×

চট্টগ্রাম

অফিসে ঢুকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পিএম

অফিসে ঢুকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, অতঃপর...

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে ঢুকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন, পাশাপাশি অফিস ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগও পাওয়া গেছে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইঞ্জিনিয়ার এস এম বদরুদ্দোজা হৃদয় পরে চান্দগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, তিনি চান্দগাঁও থানার নুরুজ্জামান নাজির সড়কের ওসমানের মোড়ে ‘জি.ডট টেক সলিউশন’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে চাঁদা দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে মো. দিদার (৪৫), মো. ফারুক (৩০), মো. নয়ন (২৮), মো. হাছান (২৫), মো. বায়েজিদ (৩০)সহ আরও ২০–২৫ জন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে। তারা ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে হৃদয়কে মারধর করে।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাকে উদ্ধার করতে গেলে তার ছোট ভাই এস এম মাহিদ শাহরিয়ার (২২) এবং অফিসের কয়েকজন কর্মচারীকেও মারধর করা হয়।

এ সময় হামলাকারীরা অফিসের দুটি কম্পিউটার, একটি আইপ্যাড, একটি ল্যাপটপসহ আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি করে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি ক্যাশবাক্স থেকে ৯ লাখ ৪৭ হাজার টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ আছে।

গুরুতর আহত অবস্থায় ইঞ্জিনিয়ার এস এম বদরুদ্দোজা হৃদয়কে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার সহকর্মীরা প্রাথমিক চিকিৎসা নেন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মামলা না করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী হৃদয় বলেন, তিনি চীন ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি ব্যবসার পাশাপাশি ওয়াইফাই সেবাভিত্তিক ব্যবসা ও ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত। অফিসের সামনে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা পরিচালনা করছিলেন, যা তার ব্যবসায় সমস্যা তৈরি করছিল। এ নিয়ে আপত্তি জানালে তারা তার কাছে চাঁদা দাবি করে এবং ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। প্রতিবাদ করার পরই তারা হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App