×

চট্টগ্রাম

কারাভোগ শেষে দেশে ফিরে বিমানবন্দরেই প্রবাসীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পিএম

কারাভোগ শেষে দেশে ফিরে বিমানবন্দরেই প্রবাসীর মৃত্যু

ছবি : সংগৃহীত

বৈধ কাগজপত্র না থাকায় কুয়েতে কারাভোগ শেষে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই মৃত্যু হয়েছে ফেনীর যুবক নুরুল ইসলাম সাগরের (৩৫)।

শনিবার (১৮ এপ্রিল) রাতে কুয়েত থেকে একটি ফ্লাইটে তাকে দেশে ফেরত পাঠানো হয়। রাত আনুমানিক ১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান। কিছু সময় পরই হঠাৎ তার বুকে ব্যথা শুরু হলে অবস্থার অবনতি ঘটে।

পরে বিমানবন্দর পুলিশ দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুরুল ইসলাম সাগর ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে জীবিকার সন্ধানে তিনি কুয়েতে যান। তবে বৈধ কাগজপত্র না থাকায় সেখানে পুলিশ তাকে আটক করে। প্রায় ১৫ দিন কারাভোগের পর তাকে দেশে ফেরত পাঠানো হয়।

পরিবারের দাবি, দীর্ঘদিনের মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

তার ছোট বোন শেফালী আক্তার আরজু বলেন, তিনি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

নিহতের বাবা শাহজাহান মিয়া জানান, বিমানবন্দরে মৃত্যুর খবর পেয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। রোববার দুপুরে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

দুই মাসে ১০০ গজ বিলীন বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি ঢামেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত মেহেদী

শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

তথ্য উপদেষ্টা শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App