×

চট্টগ্রাম

জ্বরের রোগীকে জলাতঙ্ক ভ্যাকসিন, চিকিৎসক বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম

জ্বরের রোগীকে জলাতঙ্ক ভ্যাকসিন, চিকিৎসক বদলি

ছবি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চাঁদপুরের শাহরাস্তিতে জ্বরের চিকিৎসা নিতে আসা এক শিশুকে ভুলবশত জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে বদলি করা হয়েছে।

গতকাল রোববার (১৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাকে বদলির আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান।

ঘটনাটি ঘটে গত ৮ এপ্রিল শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জ্বরের চিকিৎসা নিতে আসা ৫ বছরের শিশু আলিফাকে ভুল করে অন্য রোগীর জন্য আনা কুকুরে কামড়ের ভ্যাকসিন প্রয়োগ করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ।

এ ঘটনার পর চিকিৎসক আবু ইউসুফের সঙ্গে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা হয়। পরে স্বজনরা শাহরাস্তি প্রেসক্লাবে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের নজরে এলে ১৫ এপ্রিল তাকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বদলি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান বলেন, “এমন ভুলের কারণে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফকে সন্দ্বীপে বদলি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট প্রকাশে দেরি কেন, নেপথ্যে কী?

পে স্কেলের গেজেট প্রকাশে দেরি কেন, নেপথ্যে কী?

মোদির নৈশভোজে কেন গেলেন না শি জিনপিং

মোদির নৈশভোজে কেন গেলেন না শি জিনপিং

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App