×

চট্টগ্রাম

লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

Icon

লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পিএম

লোহাগাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় "হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ (এমআর)" আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা সদরের নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা প্রদানের মধ্য দিয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। কার্যক্রমটি আগামী ১০ মে পর্যন্ত চলবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে এবং স্বাস্থ্য সহকারী আবদুল মোমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার কাজি মোহাম্মদ ইবনে মাসুদ এবং নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাবেরা বেগম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, এই ক্যাম্পেইনে উপজেলার মোট ৪৪,০৪৫ জন শিশুকে বিনামূল্যে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৭,৫২৯ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৬ মাস থেকে ৫ বছর বয়সি ৩৬,৫১৬ জন শিশু রয়েছে।

উপজেলার ৯টি ইউনিয়ন ও ২৭টি ওয়ার্ডজুড়ে মোট ৫০১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। কেন্দ্রগুলোর মধ্যে ২৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানে, ২১৬টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এবং ১টি স্থায়ী কেন্দ্রে পরিচালিত হবে। ক্যাম্পেইনে মোট ৭৮৬ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন এবং মোট ২৬,০০০ ডোজ এমআর ভ্যাকসিন বরাদ্দ রাখা হয়েছে।

সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, হাম ও রুবেলা একটি মারাত্মক সংক্রামক রোগ। শিশুদের এই রোগ থেকে রক্ষা করতে সময়মতো টিকা নেওয়া অত্যন্ত জরুরি। তিনি উপজেলার সকল অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে তাদের শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App