×

চট্টগ্রাম

জঙ্গল সলিমপুরে র‌্যাব হত্যা: শীর্ষ সন্ত্রাসী ‘নলা কাশেম’ গ্রেপ্তার

Icon

নন্দন রায়, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম

জঙ্গল সলিমপুরে র‌্যাব হত্যা: শীর্ষ সন্ত্রাসী ‘নলা কাশেম’ গ্রেপ্তার

ছবি: গ্রেপ্তার আসামি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি মো. আবুল কাশেম ওরফে নলা কাশেমকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকালে নলা কাশেমের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি মহিনুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তার আবুল কাশেমের বিরুদ্ধে র‍্যাব-৭ এর ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলাসহ ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনের মোট ১৫টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সলিমপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App