×

চট্টগ্রাম

রাঙ্গামাটিতে সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৫ পিএম

রাঙ্গামাটিতে সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাঙ্গামাটিতে এখন থেকে সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট, শপিংমল এবং দোকানপাট বন্ধ রাখার কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।  জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া সিদ্ধান্তের অংশ হিসেবে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শহরজুড়ে মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রশাসন।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জুডিশিয়াল) সৈয়দ আবু হুরাইরা স্বাক্ষরিত গত ১২ এপ্রিলের একটি বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে।

- বাণিজ্য মন্ত্রণালয় থেকে আসা নির্দেশনার আলোকে সব ধরণের প্রদর্শনী, মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোকসজ্জা পরিহার করতে হবে।

- বিদ্যুৎ ও বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার সাশ্রয়ের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

- যেকোনো ধরনের অননুমোদিত বা অবৈধ মেলা অবিলম্বে বন্ধ করতে হবে।

প্রশাসনের নির্দেশনার পরপরই শহরের রিজার্ভ বাজার, বনরুপা, ভেদাভেদী ও তবলছড়ি এলাকার ব্যবসায়ীরা তা মেনে চলতে শুরু করেছেন। নির্দেশনা অনুযায়ী সন্ধ্যার পর মার্কেট গুলোতে বেচাকেনা বন্ধ হতে দেখা গেছে।

তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে এ সময়ের ব্যাপারে কিছুটা শিথিলতার দাবি তোলা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সন্ধ্যা ৭টা খুবই অল্প সময় হয়ে যায়। তাই সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে বন্ধের সময়সীমা রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করার জন্য তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App