×

চট্টগ্রাম

কুমিল্লা

যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, দোকান ভাঙচুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, দোকান ভাঙচুর

ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর চর্থা থীরাপুকুরপাড় এলাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে দুইটি মোটরসাইকেলে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত একটা থেকে ভোর ছয়টা পর্যন্ত চলা এ সহিংসতায় অন্তত সাতজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, গত রমজান মাসে নগরীর দিঘীর পাড় এলাকায় থীরাপুকুরপাড়ে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে শুক্রবার রাত থেকে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষের অন্তত দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়। স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ডিবি সদস্যরা অভিযান চালায়।

কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ছোটন বলেন, ঘটনার পর আমরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা চলছে। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তিনজনকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App