অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৪ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম হাটহাজারী থানা এলাকা থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ওসমান গনিকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) রাতে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।
তিনি জানান, হাটহাজারী থানা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ওসমান গনিকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত জানাতে সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় পুলিশ চট্টগ্রাম সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ব্রিফিংয়ে গ্রেপ্তার অভিযান, উদ্ধারকৃত অস্ত্র ও ঘটনার বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছে ডিবি।
