×

চট্টগ্রাম

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন

Icon

নন্দন দেবনাথ, রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৩:৪২ পিএম

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন

ছবি: ভোরের কাগজ

গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও পরিনির্বাণ স্মরণে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদ্‌যাপন করেছেন। আজ শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরে শুরু হয় নানা ধর্মীয় কর্মসূচি।

দিনটি ঘিরে রাজবন বিহারে আয়োজন করা হয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের। সকালে বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ভক্তরা বিহারে উপস্থিত হয়ে প্রার্থনা, ধর্মালোচনা ও পূজায় অংশ নেন।

এ সময় সংঘদান, বুদ্ধ মূর্তি দান, বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা ও অষ্টপরিস্কার দানের পাশাপাশি বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন।

এর আগে সকালে বনরুপার মৈত্রী বিহার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনন্দ বিহারে গিয়ে শেষ হয়। এতে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবটি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণের স্মৃতিবিজড়িত হওয়ায় বিশেষ গুরুত্ব বহন করে। বিশ্বের বিভিন্ন দেশে এ দিনটি ‘বুদ্ধ পূর্ণিমা’ হিসেবে পালিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পোশাক-ওয়াকিটকিসহ ভুয়া পুলিশ চক্রের ৫ জন গ্রেপ্তার

পোশাক-ওয়াকিটকিসহ ভুয়া পুলিশ চক্রের ৫ জন গ্রেপ্তার

যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় কমছে ফেসবুক থেকে

যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় কমছে ফেসবুক থেকে

টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শটগান ছিনতাই

টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শটগান ছিনতাই

ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, নেপথ্যে পারিবারিক বিরোধ

ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, নেপথ্যে পারিবারিক বিরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App