×

চট্টগ্রাম

বাবার বাইক থেকে ছিটকে পড়ে কভার্ডভ্যানের চাকায় পিষ্ট শিশু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:০৪ পিএম

বাবার বাইক থেকে ছিটকে পড়ে কভার্ডভ্যানের চাকায় পিষ্ট শিশু

ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ রোববার (৩ মে) সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. খালিদ হোসেন একই উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।

স্থানীয়রা জানান, দেবিদ্বার পৌর এলাকার বাবুস সালাম নামের একটি হাফিজিয়া মাদরাসা থেকে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল শিশুটি। পথে ভাঙাচোরা সড়কের কারণে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় শিশুটি। এ সময় পেছন থেকে আসা একটি কভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর শিশুটির রক্তাক্ত মরদেহ নিয়ে যান তার বাবা।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরীর-চরিত্র নিয়ে কথা বলছে অনেকে, ভয় পাওয়ার পাত্রী নই

নোরা ফাতেহি শরীর-চরিত্র নিয়ে কথা বলছে অনেকে, ভয় পাওয়ার পাত্রী নই

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি

বিশিষ্ট ব্যবসায়ী শাহ রুবেলের পিতা আর নেই

বিশিষ্ট ব্যবসায়ী শাহ রুবেলের পিতা আর নেই

বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App