×

চট্টগ্রাম

আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালাল আসামি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:৪২ পিএম

আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালাল আসামি

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে মো. শাহীন মিয়া নামে মাদক মামলার আসামি পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। আজ মঙ্গলবার (৫ মে) ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়ার সময় হাতকড়াসহ পালিয়ে যায়।

শাহীন জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলের জালাল মিয়ার ছেলে। এ সময় একই এলাকার হাসেম মিয়ার ছেলে সজলও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে উপস্থিত লোকজনের সহায়তায় পুলিশ তাকে আটক করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে ওঠানোর আগে দুই আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা গেলেও অপরজন পালিয়ে যায়।

বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ সজল ও শাহীন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে গাড়ি থেকে নামানোর সময় কৌশলে একজন পালিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App