×

চট্টগ্রাম

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

Icon

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৫:১৬ পিএম

বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মো. ইসহাক (২৬) নামের মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৭ মে) সি-বিচ বিওপির পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন হাজমপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ কারবারিকে আটক করা হয়।

ইসহাক টেকনাফের হাজীপাড়ার মো. ইউনুসের ছেলে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ সি-বিচ বিওপি থেকে প্রায় ৪.৫ কিলোমিটার দক্ষিণে হাজমপাড়া এলাকার একটি বসতবাড়িতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ভারতীয় মাদক মজুত রাখা হয়েছে। তথ্যের সত্যতা যাচাই করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়কের পরিকল্পনায় ওই এলাকায় একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয়।

ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বিজিবির অভিযানিক দল হাজমপাড়া এলাকার মো. ইসহাকের নানার বসতবাড়ি ও আশপাশের এলাকা চারপাশ থেকে ঘিরে ফেলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযানিক দল ধাওয়া করে মো. ইসহাককে ঘটনাস্থল থেকেই আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যানুযায়ী ওই বসতঘরে তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সীমান্ত এলাকায় মাদকবিরোধী এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App