×

চট্টগ্রাম

না ফেরার দেশে নেজামে ইসলাম পার্টির আমীর সরওয়ার

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:১২ পিএম

না ফেরার দেশে নেজামে ইসলাম পার্টির আমীর সরওয়ার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ার ঐতিহ্যবাহী পদুয়া হেমায়তুল ইসলাম মাদ্রাসার মুহতামিম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর এবং হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমীর হযরত মাওলানা সরওয়ার কামাল আজিজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাতিজা ও লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি লিয়াকত আলী চৌধুর।

মাওলানা সরওয়ার কামাল আজিজি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনি শিক্ষা বিস্তার, ইসলামি আন্দোলন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

তিনি একজন প্রখ্যাত দেওবন্দি ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমীর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর, শাহ ওয়ালী উল্লাহ একাডেমি চট্টগ্রামের পরিচালক এবং জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম কওমি মাদ্রাসা পদুয়ার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

তার ইন্তেকালের খবরে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুর ২টায় পদুয়ায় হেমায়তুল উলুম মাদ্রাসায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App