×

চট্টগ্রাম

মুক্তিপণ দাবির পর ডোবায় মিললো শিশুর লাশ

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:১১ পিএম

মুক্তিপণ দাবির পর ডোবায় মিললো শিশুর লাশ

ছবি: সংগৃহীত

ফেনীতে নিখোঁজ ও মুক্তিপণ দাবির দুই দিন পর ডোবা থেকে অপহৃত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ মে) সকালে দাগনভূঞায়া পৌরসভার আমান উল্ল্যাহপুর এলাকার একটি ডোবা থেকে এ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশু লক্ষ্মীপুর জেলার কমলনগরের বাসিন্দা মো. তারেক ও তারজিনা আক্তারের ছেলে মো. হাসান (দেড় বছর)।

নিহতের বাবা মো. তারেক জানান, গত শনিবার সকালে বাসার সামনে থেকে হাসান নিখোঁজের পর সন্ধ্যার দিকে একটি নম্বর থেকে কল করে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় শিশুকে হত্যার হুমকি দেয়। এ নিয়ে পরদিন রোববার দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানান, সোমবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মুক্তিপণ দাবির বিষয়টি কোনো প্রতারকচক্রের কাজ। হুমকি দেওয়া মোবাইল নাম্বারটি নওগাঁর বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App