×

চট্টগ্রাম

সাপের কামড়ে শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৩:২৮ পিএম

সাপের কামড়ে শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে সাপের কামড়ে আয়াত নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

গতকাল সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তৈয়বিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আয়াত ওই এলাকার রবিউল হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মায়ের সঙ্গে বাড়ির সামনের টিউবওয়েলে পানি আনতে যায় আয়াত। এ সময় মায়ের অগোচরে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিক চিকিৎসা না দিয়ে কর্তব্যরত চিকিৎসক রক্ত পরীক্ষার নামে সময়ক্ষেপণ করেন। পরে তাঁরা অপারগতা প্রকাশ করে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা মুহাম্মদ শওকত বলেন, “সাপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসা শুরু না করে পরীক্ষা-নিরীক্ষার নামে সময় নষ্ট করা হয়েছে। অন্যথায় শিশুটিকে বাঁচানো যেত।”

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল আলম বলেন, চিকিৎসায় অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিজি হাসপাতালে চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা বিরোধীদলীয় নেতার

পিজি হাসপাতালে চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা বিরোধীদলীয় নেতার

লুটপাটের রাজনীতির জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি

নাহিদ ইসলাম লুটপাটের রাজনীতির জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন করলেন শিক্ষামন্ত্রী

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন করলেন শিক্ষামন্ত্রী

মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার তান্ত্রিক বনসামের

মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার তান্ত্রিক বনসামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App