×

চট্টগ্রাম

ফ্লাইওভারে ঝুলছিল যুবকের মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৫৯ এএম

ফ্লাইওভারে ঝুলছিল যুবকের মরদেহ

প্রতীকী ছবি

চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভার থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে নগরীর বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার।

তিনি গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ২৭ বছর বয়সী আবু কাউসারের লাশ উদ্ধার করি। তার বাসা নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকায়।

ওসি বলেন, মারা যাওয়া যুবক ওই এলাকার বিএসআরএম কারখানায় পাহারাদার হিসেবে কাজ করতেন। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং তার মানসিক সমস্যা ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।

পুলিশ নিহতের নাম আবু কাউসার বললেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক কয়েকজন নেতা মঙ্গলবার রাতে ফেসবুকে দাবি করেছেন, তার নাম কাউসার আহমেদ।

নিহত ব্যক্তি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দাবি করে ওই নেতারা অভিযোগ করেছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ কর্মকর্তা নুরুল আবছার বলেন, “ওই যুবকের নাম আবু কাউসার বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। সে ছাত্রলীগ বা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিল না। পরিবারের লোকজনও এ কথা বলেছে।”

হত্যার অভিযোগ ‘সঠিক নয়’ দাবি করে তিনি বলেন, “কাউসারের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমাদের ধারণা, ফ্লাইওভার থেকে ঝুলে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারে। তার পরও আমরা ঘটনা তদন্ত করে দেখছি।

ওসি বলেন, আমরা মারা যাওয়া যুবকের লাশের ময়নাতদন্ত করার পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App