×

চট্টগ্রাম

গার্ড অব অনার শেষে শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা শফিক উল্যাহ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:০৭ পিএম

গার্ড অব অনার শেষে শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা শফিক উল্যাহ

ছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও সাবেক বিজিবি সদস্য শফিক উল্যাহর (৮৩) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) সকালে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম শফিক উল্যাহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক ও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর। এছাড়া নিহতের সহযোদ্ধা, মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ জানাজা ও দাফনে অংশ নেন।

শফিক উল্যাহর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন সহযোদ্ধা, মুক্তিযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা। স্বজনদের কান্নায় পুরো এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ বাংলাদেশির মরদেহ আসছে কাল

সৌদিতে কারখানায় আগুন ৯ বাংলাদেশির মরদেহ আসছে কাল

কারাগারে বিদিশা সিদ্দিক

প্রতারণা মামলা কারাগারে বিদিশা সিদ্দিক

হজ কার্যক্রমে অনুমতি পেলো আরও ৩৮ এজেন্সি

হজ কার্যক্রমে অনুমতি পেলো আরও ৩৮ এজেন্সি

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App