×

চট্টগ্রাম

বিদেশি মুদ্রাসহ জঙ্গি নেটওয়ার্কের অর্থদাতা আটক

Icon

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:১১ পিএম

বিদেশি মুদ্রাসহ জঙ্গি নেটওয়ার্কের অর্থদাতা আটক

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর অর্থদাতা তোহাকে আটক করেছে এপিবিএন পুলিশ। এ সময় তার কাছ থেকে সৌদি রিয়াল, ইউএস ডলার এবং মালয়েশিয়ান রিংগিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলের দিকে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেন।

আটক তোহা উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকের আহমদ হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার পদুয়া মাস্টারপাড়া এলাকার ভোটার হিসেবে বাংলাদেশি এনআইডি কার্ডের মালিক।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন  বলেন, বৃহস্পতিবার ১৪ মে চট্টগ্রাম থেকে কক্সবাজারে আগমনকালে লিংক রোড এলাকায় পূরবী বাস থেকে নেমে টেকনাফগামী সি-লাইন বাসে ওঠার সময় তাকে আটক করা হয়।

আটকের পর তাকে কুতুপালং ক্যাম্প-১ ইস্টের ডি-৫ ব্লকে অবস্থিত নিজ শেল্টারে নিয়ে গিয়ে হেড মাঝির উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় তার শেল্টার থেকে নগদ বাংলাদেশি টাকা, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিংগিত ও আমেরিকান ডলারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়।

জব্দ মালামালের মধ্যে রয়েছে ৫৩ হাজার টাকা, ৩ হাজার ২৫০ সৌদি রিয়াল, ৩ হাজার ৩০০ মালয়েশিয়ান রিংগিত, ৬০০ মার্কিন ডলার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জাতীয় সনদপত্র, জন্ম সনদ, ব্যাংকের চেক বইয়ের পাতা, মোবাইল ফোন ও অনলাইন জাতীয় পরিচয়পত্রের কপি।

তিনি আরো বলেন, আটক তোহা তিনি ক্যাম্প এলাকায় মানিলন্ডারিং কার্যক্রমে জড়িত ছিলেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর অসহায়ত্বকে কাজে লাগিয়ে মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তদন্তে আরো তথ্য পাওয়া যায় যে, তিনি বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর অর্থদাতা এবং ভুয়া পাসপোর্ট তৈরির সঙ্গে জড়িত একটি চক্রের মূল হোতা হিসেবে কাজ করতেন।

অভিযুক্ত মোহাম্মদ তোহা পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশের শুল্ক ও কর ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা, ডলার, রিংগিত ও রিয়াল নিজ হেফাজতে রেখেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App