×

চট্টগ্রাম

অটোরিকশা চুরি, তথ্য দিলেই পুরস্কারের ঘোষণা

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:৫৫ পিএম

অটোরিকশা চুরি, তথ্য দিলেই পুরস্কারের ঘোষণা

ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মানিকারচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকারচর গ্রামের সিদ্দিকুর রহমান বাদল মেম্বারের ছেলে মো. মমিন মিয়ার অটোরিকশাটি প্রতিদিনের মতো সরকার বাড়ি-সংলগ্ন প্রধান সড়কের পাশে আবুল মিয়ার গ্যারেজে রাখা ছিল। রাতে দুর্বৃত্তরা গ্যারেজের দুটি তালা কেটে অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা বলেন, একটি অটোরিকশা একটি পরিবারের জীবিকার প্রধান অবলম্বন। এই গাড়ির আয় দিয়েই অনেক পরিবার সংসার চালায় ও সন্তানদের পড়ালেখার খরচ জোগায়। কিন্তু এলাকায় মাদকের বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে চুরি-ছিনতাইও বেড়েছে।

ভুক্তভোগী মমিন মিয়া বলেন, কষ্টার্জিত টাকায় কেনা অটোরিকশাটি হারিয়ে তিনি দিশেহারা। কেউ গাড়িটির সন্ধান দিলে তিনি ৫০ হাজার টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রাখাইনে দফায় দফায় বিস্ফোরণ, কেঁপে উঠছে টেকনাফ সীমান্ত

রাখাইনে দফায় দফায় বিস্ফোরণ, কেঁপে উঠছে টেকনাফ সীমান্ত

প্রথম দিনে এইচএসসিতে অনুপস্থিত ২৪ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৭

প্রথম দিনে এইচএসসিতে অনুপস্থিত ২৪ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৭

কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস

প্রধানমন্ত্রী কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App