×

চট্টগ্রাম

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম পরিদর্শন

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:২০ পিএম

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম পরিদর্শন

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব মো. খসরুজ্জামান খসরুর আমন্ত্রণে গত ১৮ মে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম পরিদর্শন করেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঁইয়া। এ সময় খসরুজ্জামান খসরু ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

পরে খসরুজ্জামান খসরুর নতুন ক্যাফে শপ ‘ভেন্টি কফি শপ’-এর শুভ উদ্বোধন করেন কবীর আহমেদ ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান, রানা হামিদ, কাজী মামুনসহ যুক্তরাজ্য বিএনপি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানজুড়ে ছিল উষ্ণ আতিথেয়তা, সৌহার্দ্যময় পরিবেশ এবং প্রবাসী কমিউনিটির পারস্পরিক সম্প্রীতির চিত্র।

আয়োজনে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, প্রবাসে থেকেও কমিউনিটির উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব ধরে রাখার যে ইতিবাচক উদ্যোগ নেওয়া হচ্ছে, তা প্রশংসনীয়।

বক্তারা আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় এ ধরনের আয়োজন ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, নিষিদ্ধ যেসব বিষয়

আমার একটা মাত্র বউ

সংসদে আইনমন্ত্রী আমার একটা মাত্র বউ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App