×

চট্টগ্রাম

হামের পর পাহাড়ে ডায়রিয়ার থাবা, আক্রান্ত অর্ধশতাধিক

Icon

থানচি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৩:১৫ পিএম

হামের পর পাহাড়ে ডায়রিয়ার থাবা, আক্রান্ত অর্ধশতাধিক

ছবি : ভোরের কাগজ

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নে হামের প্রাদুর্ভাবের পর এবার কয়েকটি পাহাড়ি গ্রামে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। স্থানীয় ফার্মেসিগুলোতে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দেওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, শিশু ও শিক্ষার্থীদের মধ্যেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

শুক্রবার (২২ মে) সকালে রেমাক্রী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হ্লাথোয়াইপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদা ম্রো পাড়ায় ৮ জন, অংহ্লা খুমী পাড়ায় ৬ জন, লাইথাং মেম্বার পাড়ায় ৬ জন, রেমাক্রী বাজারে ১০ জন, জাদি পাড়ায় ৫ জন, কলা পাড়ায় ৫ জন এবং তিন্দু ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চিংথোয়াইঅং হেডম্যান পাড়ায় ১০ থেকে ১২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা অর্ধশতাধিক বলে জানিয়েছেন তিনি।

বিএনপি নেতা শৈবাথোয়াই মারমা বলেন, বৃহস্পতিবার রাতে চিংথোয়াইঅং পাড়ার বাসিন্দা ও রেমাক্রী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী খ্যাইম্রউ মারমা ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করেন।

তিনি অভিযোগ করে বলেন, রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের কয়েকটি গ্রামে ডায়রিয়ার প্রাদুর্ভাবের বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তাকে (আরএমও) জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

রেমাক্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনার্ডিক্ট ত্রিপুরা বলেন, “বর্তমানে অর্ধশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শিক্ষার্থীর সংখ্যাই বেশি। দুর্গম এলাকা হওয়ায় দ্রুত চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে।”

স্থানীয় পল্লী চিকিৎসক মংসাচিং মারমা জানান, রেমাক্রী বাজারের তিনটি ফার্মেসিতেই কলেরা স্যালাইনের সংকট দেখা দিয়েছে। ফলে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের অভাব পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, “গত এক সপ্তাহে মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম লিটক্রে এলাকায় ৮৪ জন হাম আক্রান্ত হয়েছেন। সেখানে জরুরি মেডিকেল টিম পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আমি বর্তমানে কক্সবাজারে সরকারি কর্মসূচিতে রয়েছি। গণমাধ্যমের মাধ্যমে ডায়রিয়ার খবর পেয়েছি। প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত মেডিকেল টিম পাঠানো, পর্যাপ্ত স্যালাইন সরবরাহ এবং প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেওয়ার সুযোগ নেই

সেলিম উদ্দিন ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেওয়ার সুযোগ নেই

হামের পর পাহাড়ে ডায়রিয়ার থাবা, আক্রান্ত অর্ধশতাধিক

হামের পর পাহাড়ে ডায়রিয়ার থাবা, আক্রান্ত অর্ধশতাধিক

ব্যাংক খোলা থাকবে শনিবার

ব্যাংক খোলা থাকবে শনিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App