×

চট্টগ্রাম

ঈদের বাড়তি আয়ের স্বপ্ন ভাঙল ফিড মিলে

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:০৫ পিএম

ঈদের বাড়তি আয়ের স্বপ্ন ভাঙল ফিড মিলে

ছবি: সংগৃহীত

কোরবানির ঈদকে সামনে রেখে কিছু টাকা জমানোর আশায় রাতভর কাজ করছিলেন ১৭ বছরের তরুণ মোহাম্মদ রাসেল। কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর সেই স্বপ্ন শেষ হয়ে গেল কারখানার মেশিনেই। চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ফিড মিলের সাইলোতে ঢুকে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার।

মঙ্গলবার (২৬ মে) ভোর দেড়টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় অবস্থিত নাহার এগ্রো ফিড মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল একই এলাকার মোহাম্মদ আলমগীরের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইলেকট্রিকের কাজের পাশাপাশি ঈদের আগে বাড়তি আয় করতে গত কয়েকদিন ধরে নাহার ফিড মিলে রাতের শিফটে কাজ করছিলেন রাসেল। সোমবার রাতেও কয়েকজন যুবকের সঙ্গে কারখানায় কাজ করছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাব্বি জানান, কাজ করার সময় হঠাৎ করে রাসেল ফিড মিলের ভুট্টা রাখার সাইলোতে তলিয়ে যায়। তিনি বলেন, “আমি তাকে টেনে তোলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। পরে অন্যদের খবর দিলে সবাই মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”

পরে গুরুতর অবস্থায় রাসেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাহার এগ্রো ফিড মিলের ম্যানেজার মো. ফাহিম উদ্দিন বলেন, “রাতে কয়েকজন স্থানীয় শ্রমিক কাজ করছিল। এ সময় একজন মেশিনে আটকে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, মধ্যরাতে দুর্ঘটনায় আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনের ভেতরে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App