×

চট্টগ্রাম

পশুর লাথি-গুঁতায় নোয়াখালীতে আহত ৩০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৭:৫৪ পিএম

পশুর লাথি-গুঁতায় নোয়াখালীতে আহত ৩০

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে কোরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত মাত্র ৬ ঘণ্টায় অন্তত ৩০ জন জখম হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে পশুর আঘাত এবং ছুরি ও দা-এর কারণে আহত এই ব্যক্তিরা নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

মাজহার রাকিব নামের এক জেলা শহরের বাসিন্দা বলেন, ‘আজ হাসপাতালে অনেক ভিড় ছিল। সবাই গোশত কাটতে গিয়ে এমন আহত হয়েছে। ’

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. রানা চৌধুরী বলেন, ‘ঈদের দিনে ৬ ঘণ্টায় হঠাৎ কসাই সেজে মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন মোট ৩০ জন। হাত কাটা, পা কাটা কিংবা ছুরি ফসকে গিয়ে অন্যান্যভাবে আহত হয়ে তারা চিকিৎসা নিতে এসেছেন হাসপাতালে।’

তিনি আরো বলেন, ‘আহতদের বেশিরভাগই তরুণ ও মধ্যবয়সী ব্যক্তি। যারা সাধারণত চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত। কুরবানির দিন পরিবার বা পাড়ার সম্মান রক্ষার্থে কসাইয়ের কাজ করতে গিয়ে নিজেরাই পড়ে যান বিপদে। কারও হাতে ছুরি লেগেছে, কারও পা কেটে গেছে, কেউবা পশু জবাইয়ের সময় পড়ে গিয়ে আহত হয়েছেন গুরুতরভাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাউনিয়ায় আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি

কাউনিয়ায় আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি

শরিফুলের ফাইফারে লড়াই জমিয়ে হারল বাংলাদেশ

শরিফুলের ফাইফারে লড়াই জমিয়ে হারল বাংলাদেশ

লেবাননে ফের বিমান হামলা, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে ইরান

লেবাননে ফের বিমান হামলা, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে ইরান

সরকারের একক নিয়ন্ত্রণে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত হয়নি, হবেও না

গোলাম পরওয়ার সরকারের একক নিয়ন্ত্রণে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত হয়নি, হবেও না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App