×

চট্টগ্রাম

আনোয়ারায় মাংস কাটতে গিয়ে আহত অর্ধশত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ১০:০৩ পিএম

আনোয়ারায় মাংস কাটতে গিয়ে আহত অর্ধশত

ছবি: সংগৃহীত

আনোয়ারায় কোরবানি দিতে গিয়ে অসতর্কতায় হাত ও পায়ে গুরুতর জখম হয়ে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ৩৫ জন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশু জবাই ও মাংস তৈরির সময় পৃথক ঘটনায় তাঁরা আহত হন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব তথ্য পাওয়া যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টা থেকেই জরুরি বিভাগে হাত ও পায়ে জখম হওয়া রোগীদের ভিড় বাড়তে থাকে। চিকিৎসাধীন ব্যক্তিরা জানান, কেউ পশু জবাই করতে গিয়ে গরুর আঘাতে, আবার কেউ মাংস তৈরি করতে গিয়ে ধারালো ছুরির পোচে আহত হয়েছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মো. আরাফাত জানান, ‘গরুর জবাইয়ের পর চামড়া আলাদা করার সময় আমার ভাইয়ের ছুরির আঘাত লাগে আমার হাতে। তা-ই চিকিৎসা নিতে এসেছি।’

এ বিষয়ে আনোয়ারা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নিঝুম শীল বলেন, ‘সকাল থেকে ৩৫জন মত হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছে। তাদের অধিকাংশই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। আহাসান (১৩) নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি গলায় ছুরির আঘাত পেয়েছিলেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

দখল-ভরাটে অস্তিত্ব সংকটে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

দখল-ভরাটে অস্তিত্ব সংকটে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

বিএমইউতে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত

বিএমইউতে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App