×

চট্টগ্রাম

‘চোর সন্দেহে’ গণপিটুনিতে যুবকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৩:৪৯ পিএম

‘চোর সন্দেহে’ গণপিটুনিতে যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে মো. সেলিম (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ এই গণপিটুনির কারণ ‘চোর সন্দেহে’ বললেও, নিহতের পিতার দাবি পূর্ব শত্রুতার জেরে তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড খতিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুই ব্যক্তি আহত হয়েছেন।

নিহত মো. সেলিম কাটাখালী এলাকার আবুল খায়েরের ছেলে। আর আহতরা হলেন মো. মামুন (৩২) ও সৈয়দ হোসেন (৪০)।

এ ঘটনায় নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে (২৮) গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে দুই ব্যক্তিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে কয়েকশ মানুষ চরতী ইউনিয়নের খতিরহাট এলাকার একটি বাসা ঘেরাও করে সেলিম ও তার সহযোগীদের গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘চোর সন্দেহে সেলিম নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

সারাদেশে আগামী ৫ দিনের ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে আগামী ৫ দিনের ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App