×

চট্টগ্রাম

মুরাদনগর

ঈদযাত্রায় বাড়তি ভাড়া, দুই পরিবহনকে জরিমানা

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:০৮ পিএম

ঈদযাত্রায় বাড়তি ভাড়া, দুই পরিবহনকে জরিমানা

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাছান খাঁন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৪০০ টাকার পরিবর্তে ৭০০ টাকা করে ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পরিবহন কাউন্টারে অভিযান চালানো হয়।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী হানিফ সুপার লিমিটেড ও প্রান্তিক পরিবহনকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সংশ্লিষ্ট কাউন্টার ম্যানেজারদের ১৫ দিনের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা অর্থ যাত্রীদের ফেরত দেওয়ার নির্দেশ দেন। পরে বেশ কয়েকজন যাত্রীকে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দেওয়া হয়।

এ সময় পরিবহন মালিক ও কাউন্টার কর্তৃপক্ষকে ভবিষ্যতে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করে মুরাদনগর থানা পুলিশ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাছান খাঁন বলেন, “ঈদযাত্রায় যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। যাত্রীদের ভোগান্তি কমানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “মুরাদনগরকে যানজটমুক্ত রাখা এবং যাত্রীদের ন্যায্য সেবা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনো পরিবহন প্রতিষ্ঠান বা ব্যক্তি আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় যাত্রী ও সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় দীর্ঘদিনের একটি সমস্যা। ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যকর পদক্ষেপ যাত্রীদের স্বস্তি ফিরিয়ে আনবে এবং পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার মমিনীর ছেলেকে গ্রেপ্তার দেখালো পুলিশ

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড এবার মমিনীর ছেলেকে গ্রেপ্তার দেখালো পুলিশ

শিশুকে টেনে গেলো খানজাহান আলী দিঘির কুমির

শিশুকে টেনে গেলো খানজাহান আলী দিঘির কুমির

সম্পত্তি বণ্টন দ্বন্দ্বে ভাবি-ভাতিজাকে হত্যা

সম্পত্তি বণ্টন দ্বন্দ্বে ভাবি-ভাতিজাকে হত্যা

আবারো পিডিবির চেয়ারম্যান হলেন রেজাউল করিম

আবারো পিডিবির চেয়ারম্যান হলেন রেজাউল করিম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App