×

চট্টগ্রাম

অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৪ পরিবহন কাউন্টারকে জরিমানা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:১০ পিএম

অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৪ পরিবহন কাউন্টারকে জরিমানা

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে ঈদ-পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সারা এক্সপ্রেস, ইকোনা, লাল সবুজ ও একুশে পরিবহনের কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেজান আহম্মেদ। এ সময় সহকারী কমিশনার মুকসুদুস সালেহীন এবং বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় সারা এক্সপ্রেস, ইকোনা, লাল সবুজ ও একুশে পরিবহনের কাউন্টারসহ চারটি পরিবহন কাউন্টারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার মমিনীর ছেলেকে গ্রেপ্তার দেখালো পুলিশ

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড এবার মমিনীর ছেলেকে গ্রেপ্তার দেখালো পুলিশ

শিশুকে টেনে গেলো খানজাহান আলী দিঘির কুমির

শিশুকে টেনে গেলো খানজাহান আলী দিঘির কুমির

সম্পত্তি বণ্টন দ্বন্দ্বে ভাবি-ভাতিজাকে হত্যা

সম্পত্তি বণ্টন দ্বন্দ্বে ভাবি-ভাতিজাকে হত্যা

আবারো পিডিবির চেয়ারম্যান হলেন রেজাউল করিম

আবারো পিডিবির চেয়ারম্যান হলেন রেজাউল করিম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App