×

চট্টগ্রাম

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

৭০ জনকে গ্রেপ্তার করেছে সিএমপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম

৭০ জনকে গ্রেপ্তার করেছে সিএমপি

ছবি : ফাইল ফটো

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) ও জনসংযোগ শাখার দায়িত্বে থাকা আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার নগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ১৬ থানার অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত আছে।

পুলিশ কর্মকর্তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের তৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলবে।

এর আগে সোমবার সকালে নগরের জিইসি মোড় এলাকায় ছাত্রলীগ নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে। পরে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ থেকে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’ ইত্যাদি স্লোগান দিতে দিতে জিইসি মোড়ের দিকে অগ্রসর হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিলের ব্যানারে ‘এমইএস কলেজ ছাত্রলীগ’ লেখা ছিল এবং মিছিলটি দুই নম্বর গেট এলাকা থেকে শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App