×

চট্টগ্রাম

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে, লাফিয়ে প্রাণ বাঁচালেন যাত্রীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে, লাফিয়ে প্রাণ বাঁচালেন যাত্রীরা

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে গেলেও চালক ও যাত্রীরা দ্রুত লাফিয়ে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ২টার দিকে সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও ট্রেনের যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস পাঘাচং স্টেশন অতিক্রম করার পর অনতিদূরের একটি অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটি রেললাইনে আটকে যায়। ট্রেন আসতে দেখে চালক ও যাত্রীরা দ্রুত লাফিয়ে নেমে যান। পরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে খাদে গিয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং মাইক্রোবাসটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App