×

চট্টগ্রাম

এলাকায় চাঞ্চল্য

মাছ ধরতে গিয়ে পুকুরে মিলল রামদা-হকিস্টিক

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:১৯ পিএম

মাছ ধরতে গিয়ে পুকুরে মিলল রামদা-হকিস্টিক

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো দেশীয় অস্ত্রের সন্ধান পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শনিবার (৬ জুন) সকালে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের পণ্ডিতবাড়ির একটি পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, হকিস্টিক, লোহার পাইপসহ হাতে তৈরি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন ব্যক্তি পুকুরে মাছ ধরতে নামেন। একপর্যায়ে পানির নিচে বড় আকৃতির একটি ভারী বস্তার সঙ্গে তাঁদের পা আটকে যায়। পরে কৌতূহলবশত বস্তাটি পুকুরপাড়ে তুলে আনা হয়। বস্তাটি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মুরাদনগর থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে বস্তাটি খুলে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে সেগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের উপস্থিতিতে পরিত্যক্ত বস্তা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় আনা হয়েছে। অস্ত্রগুলো সেখানে কীভাবে এলো এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা আলোচনা চলছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App