×

চট্টগ্রাম

২১ মাদক মামলার আসামি ফাতেমা গ্রেপ্তার

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:২১ পিএম

২১ মাদক মামলার আসামি ফাতেমা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ফেনী রেলস্টেশন ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের অভিযোগে ফাতেমা আক্তার (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ফেনী ও পরশুরাম থানায় ২১টি মাদক মামলা রয়েছে।

শনিবার (৬ জুন) সকালে পরশুরাম উপজেলার উত্তর বাউরখুমা তালুকপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি পরশুরামের আলোচিত মাদক কারবারি মোমিন মুন্নার স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাউরখুমা তালুকপাড়ার জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফৌজুল আজীম বলেন, ফাতেমা আক্তার শহরের রেলস্টেশন, সহদেবপুর, বিরিঞ্চি ও পরশুরাম এলাকায় মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ফেনী জেলার বিভিন্ন থানায় ২১টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

সারজিস আলম শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App