×

চট্টগ্রাম

বিএনপিতে যোগ দিয়ে

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

ছবি : সংগৃহীত

কুমিল্লার হোমনার চান্দেরচর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে হেলাল উদ্দিন সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের এক ডজন নেতার বিরুদ্ধে মামলা করার অভিযোগ উঠেছে । তিনি দাবি করেন, আওয়ামী লীগের সাবেক দুজন এমপির নির্বাচনি প্রচারণায় ছবিগুলো এডিট করা। আওয়ামী লীগ করার প্রশ্নই আসে না।

মামলার তথ্যমতে, গত ১ জুন সন্ধ্যায় জামায়াতের কর্মিসভাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেন হেলাল উদ্দিন সরকার। এতে আসামি করা হয়েছে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক পরিচালক মো. মেহেদী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, হোমনার রামকৃষ্ণপুর কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি বিশাল, কৃষক দলের সহসভাপতি এবাদুল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাদেক, যুবদল কর্মী শাকাউদ্দিন, ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আব্দুল্লাহ, প্রবাসী বাবু।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বলেন, ‘হেলাল উদ্দিন সরকার ২০১৮ সালে আওয়ামী লীগের এমপি সেলিনা আহমেদ মেরি এবং ২০২৪ সালের ডামি নির্বাচনে আবদুল মজিদের পক্ষে নির্বাচনি প্রচারণা করেছেন এমন অনেক ছবি আছে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের নেতাদের সঙ্গে তার যোগাযোগ ও ছবি আছে। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের পরামর্শে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন।

মামলার বাদী হেলাল উদ্দিন সরকার বলেন, ‘এগুলো আমাকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা। তারা এগুলো এডিট করে। সাবেক এমপি এম কে আনোয়ারের আমলে এ ইউনিয়নের ক্রীড়া সম্পাদক ছিলাম। কখনো এগুলো (আওয়ামী লীগ) করি নাই।’

এ মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ইছমাইল জানান, ‘অভিযুক্তদের একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। যাদের আসামি করা হয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী। প্রতিবেদন জমার পর আরো বিস্তারিত বলতে পারব৷’

এ মামলার বিষয়ে হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, ‘১ জুন সন্ধ্যায় সংঘর্ষ হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে সেই রাতে মামলা গ্রহণ করি। একজন এসআইকে দায়িত্ব দিয়েছি৷’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App