×

চট্টগ্রাম

যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে আনন্দ মিছিল

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:১৫ পিএম

যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে আনন্দ মিছিল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে নোয়াখালী শহরের মাইজদীতে সদর উপজেলা যুবদল ও শহর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। 

আনন্দ মিছিলটি শহরের বড় মসজিদ মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুধারাম মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী, নোয়াখালী শহর যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমেদ স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, জেলা যুবদলের প্রচার সম্পাদক জসিম উদ্দিন বাবু, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল, রিয়াজ, আমজাদ হোসেন, যুবদল নেতা নয়ন ও ছাত্রদল নেতা মো. ওয়াসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবদল দেশজুড়ে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করবে। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

আনন্দ মিছিল ও সমাবেশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নোয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না

রুমিন ফারহানা গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না

সড়কে নির্মাণসামগ্রী রেখে ভোগান্তি, আখাউড়ায় প্রশাসনের অভিযান

সড়কে নির্মাণসামগ্রী রেখে ভোগান্তি, আখাউড়ায় প্রশাসনের অভিযান

ছেলের গুলিতে প্রাণ গেল বাবার

পারিবারিক বিরোধ ছেলের গুলিতে প্রাণ গেল বাবার

‘ফ্যাসিস্টের অপকর্মের বৈধতা দেওয়া সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়’

‘ফ্যাসিস্টের অপকর্মের বৈধতা দেওয়া সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App