×

চট্টগ্রাম

টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:১০ পিএম

টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ফাইল ছবি

ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিএড (অনার্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী সুতিপাল (২১)-এর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি কোনো সড়ক দুর্ঘটনা নয়; বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের বোন চেষ্টাপাল অভিযোগ করেন, একই কলেজের এক বান্ধবী ও তার প্রেমিক তানভীর কৌশলে সুতিপালকে ডেকে নিয়ে যান এবং পরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের সন্দেহ।

পারিবারিক সূত্রে জানা যায়, সুতিপাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের আনোয়ারা গ্রামের টিটু পালের মেয়ে। তিনি ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বিএড (অনার্স) দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন এবং কলেজের সরকারি হোস্টেলে থাকতেন।

অভিযোগ অনুযায়ী, রোববার (৭ জুন) বিকেলে একই কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাস্তি সুলতানা তাকে ঘুরতে যাওয়ার কথা বলে ডেকে নেন। পরে রাস্তির সঙ্গে তার প্রেমিক তানভীরও ছিলেন। বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস সড়কে ঘটনাটি ঘটে বলে জানা যায়।

পরে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় সুতিপালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রমজান আলী শিকদার জানান, সুতিপাল বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে হোস্টেল থেকে বের হয়েছিলেন। পরে তিনি জানতে পারেন, জোরারগঞ্জ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি মো. আবদুল হালিম জানান, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পরিবারের দাবি, ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখিয়ে হত্যাকাণ্ড আড়াল করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের অপেক্ষায় রয়েছে পরিবার ও সহপাঠীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App