×

চট্টগ্রাম

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৩২ পিএম

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে অবৈধ ও অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ খাদ্যপণ্য।

সোমবার (৮ জুন) উপজেলার বিভিন্ন স্থানে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স বাদল ফুড অ্যান্ড বেভারেজে অনুমোদন ছাড়াই এডিবল জেল (অরেঞ্জ ও স্ট্রবেরি ফ্লেভার) উৎপাদন, বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে শ্রীকাইল রোড এলাকায় মেসার্স বি বাড়িয়া বেকারির বিরুদ্ধে অনুমোদন ছাড়া ব্রেড ও বিস্কুট উৎপাদন ও বাজারজাতের অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটির প্রায় ২০০ কেজি ব্রেড ও বিস্কুট জব্দ করা হয়। পরে জব্দকৃত পণ্য উন্মুক্ত নিলামের মাধ্যমে পশুখাদ্য হিসেবে বিক্রি করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের মো. ইকবাল আহম্মদ এবং প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে বাজার তদারকি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App