×

চট্টগ্রাম

পুলিশের ওপর হামলার ঘটনায় ১৯ জন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম

পুলিশের ওপর হামলার ঘটনায় ১৯ জন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

কুমিল্লার নিমসারে উল্টো পথে চলাচলকারী অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

তিনি জানান, গত মঙ্গলবার সকালে নিমসার বাজার এলাকায় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে উল্টো পথে চলা কয়েকটি অবৈধ ইজিবাইক ও অটোরিকশা আটক করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে একই এলাকায় আরও একটি ইজিবাইক আটক করলে চালকের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চালকের চিৎকারে আশপাশ থেকে প্রায় ১০০ থেকে ১৫০ জন থ্রি-হুইলার ও অটোচালক সংঘবদ্ধ হয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় কনস্টেবল মো. ইউসুফ আলী ও মো. রাব্বি ইসলাম আহত হন। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি ডাবল কেবিন পিকআপে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। এ ঘটনায় এসআই মো. শাহাবুদ্দিন সরকার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা করেন।

পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বোয়ালমারীতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

বোয়ালমারীতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

চর দখল নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ২৮

চর দখল নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ২৮

পাঁচ সপ্তাহে ৬৫০ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, ছুটে গেলো ট্রিলিয়নিয়রের মুকুট

পাঁচ সপ্তাহে ৬৫০ বিলিয়ন ডলার হারালেন মাস্ক, ছুটে গেলো ট্রিলিয়নিয়রের মুকুট

রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি

মিরাজ রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App