×

চট্টগ্রাম

আখাউড়া

ফুটবল উন্মাদনায় দর্শনার্থীদের আকর্ষণ ‘ব্রাজিল বাড়ি’

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৪১ পিএম

ফুটবল উন্মাদনায় দর্শনার্থীদের আকর্ষণ ‘ব্রাজিল বাড়ি’

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনায় মেতেছে দেশ। এ আয়োজনকে কেন্দ্র করে নানা ব্যতিক্রমী ঘটনার জন্ম হচ্ছে। তেমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া।

ব্রাজিলের সমর্থক রুবেল মিয়া তাঁর পুরো বাড়ি ব্রাজিলের জাতীয় পতাকার আদলে রং করিয়েছেন। বাড়ির সীমানাপ্রাচীরে ব্রাজিলের পতাকার পাশাপাশি দেশটির ফুটবল খেলোয়াড়দের ছবিও আঁকানো হয়েছে। বাড়ির মূল ভবনে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও।

ব্যতিক্রমী এ বাড়িটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। শুধু ব্রাজিল সমর্থকরাই নন, অন্য দলের সমর্থকরাও বাড়িটির প্রশংসা করছেন। তাঁদের দাবি, পুরো উপজেলায় এমন বাড়ি আর নেই। এ বাড়ির কারণে এলাকাটির পরিচিতিও চারদিকে ছড়িয়ে পড়ছে।

রুবেল মিয়া ভোরের কাগজকে বলেন, “ব্রাজিলের খেলা আমার পছন্দ। আমি ছোটবেলা থেকে ব্রাজিল সমর্থন করি। এ কারণেই ব্রাজিলের পতাকার আদলে বাড়ির ভবন ও সীমানাপ্রাচীর রং করিয়েছি। খেলোয়াড়দের ছবিও আঁকিয়েছি। ১৬ দিন ধরে কাজ চলছে। এখন কাজ প্রায় শেষ পর্যায়ে। রং করতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। অনেকেই বাড়িটি দেখতে আসছেন।”

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App