×

চট্টগ্রাম

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৩৪ এএম

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্থা করা হয়েছে। বিমানবন্দর থেকে ফেরার পথে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে নগরের লালখান বাজার ফ্লাইওভারের মুখে তল্লাশির সময় তাকে হেনস্থা করা হয় বলে নাঈম জানান।

নাঈমের গলা টিপে ধরে এবং মারধর করে বলে গুরুতর অভিযোগ ওঠার পর পুলিশ এক এসআইসহ তিন সদস্যকে প্রত্যাহার করেছে। তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ক্রিকেটার নাঈম জানান, ঢাকায় প্রিমিয়ার লিগ খেলে বিমানযোগে চট্টগ্রাম ফিরছিলেন। বিমানবন্দর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন রাত ১১ টায়। এর পর সিএনজিটি লালখান বাজার ফ্লাইওভারের নামার মুখে পৌঁছলে পুলিশ পরিচয়ে তার গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে সাদা পোশাকের পুলিশ তার গলা টিপে দেয় এবং মারধর করে থানায় নিয়ে যায়।

জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এ সময় এক ব্যক্তি তাকে পাইপ দিয়ে মারধর করেন। থানায় নিয়ে যাওয়ার পর বিসিবি সভাপতি তামিম ইকবালসহ উর্ধ্বতনের সঙ্গে যোগাযোগের পর পুলিশ নমনীয় হয় বলে নাঈম জানান।

এদিকে ঘটনার পর আজ সকালে খুলশী থানার এক এসআইসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশ জানান। সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বলছেন, আমি ঘটনা শুনেছি। এখন অফিসে যাচ্ছি। এটা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই ঘটনায় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও দুই কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাগড়াছড়িতে পাঁচ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যাকাণ্ড

মানবাধিকার ও জননিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে পাঁচ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যাকাণ্ড

‘সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি’

গোলাম পরওয়ার ‘সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি’

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকলে যেসব ক্ষতি হয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকলে যেসব ক্ষতি হয়

ইউটিউ অর্থ দেবে না এআই দিয়ে যে ধরনের ভিডিও তৈরি করলে

ইউটিউ অর্থ দেবে না এআই দিয়ে যে ধরনের ভিডিও তৈরি করলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App