×

চট্টগ্রাম

নিজের বিরুদ্ধে হলেও লিখতে বললেন এমপি মুশফিক

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:১৮ পিএম

নিজের বিরুদ্ধে হলেও লিখতে বললেন এমপি মুশফিক

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লেখার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। একই সঙ্গে তিনি নিজের বিরুদ্ধে হলেও লেখার আহ্বান জানান।

শনিবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, “আমি চাই এলাকার কোথায় কী হচ্ছে বা উন্নয়ন হচ্ছে কি না- এসব নিয়ে আপনারা লিখুন।”

সাংবাদিকদের ঐক্য নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত কাজের সুবিধার্থে ভবন নির্মাণসহ অন্যান্য সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া ও সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া সংসদ সদস্যের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এর আগে সংসদ সদস্য আখাউড়া উপজেলা পরিষদ মাঠে কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন করেন এবং একটি বৃক্ষরোপণ করেন। সকালে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, বিএনপি নেতা খন্দকার মো. বিল্লাল হোসেন, নাছির উদ্দিন হাজারি, আবুল মুনসুর মিশনসহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য দলীয় নেতা-কর্মীদের একসঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

সালাউদ্দিন টুকু নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতেই সরকার ফ্যামিলি কার্ড প্রদান করছে

‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’

তথ্যমন্ত্রী ‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App