×

চট্টগ্রাম

আখাউড়ায় কুটির শিল্প মেলা শুরু

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:৫৯ পিএম

আখাউড়ায় কুটির শিল্প মেলা শুরু

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কুটির শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মুশফিকুর রহমান। উদ্বোধন উপলক্ষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

মেলায় কুটির শিল্প পণ্যের বিভিন্ন স্টলের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, বিএনপি নেতা খন্দকার মো. বিল্লাল হোসেন, নাছির উদ্দিন হাজারি, আবুল মুনসুর মিশনসহ অনেকে। পরে অতিথিরা মেলার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।

মেলা আয়োজনে যুক্ত নূর মোহাম্মদ জাবেদ জানান, এবারের মেলাকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তিনি বলেন, “স্টলের কিছু কাজ এখনো বাকি আছে। দু-এক দিনের মধ্যে পুরোপুরি মেলা জমে উঠবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইরাল এএসআইয়ের নাচ-গান, অতঃপর...

ভাইরাল এএসআইয়ের নাচ-গান, অতঃপর...

কলকাতার ফুটপাতে ঘুমাচ্ছেন বাংলাদেশিরা

কলকাতার ফুটপাতে ঘুমাচ্ছেন বাংলাদেশিরা

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

রাবির হলের কক্ষে মশারির ওপর বিষধর কালাচ, তারপর যা হলো

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

ভালো ফল করলেই হবে না, দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী হতে হবে: ভূমিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App