×

চট্টগ্রাম

টেকনাফে বিপুল গোলাবারুদ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম

টেকনাফে বিপুল গোলাবারুদ উদ্ধার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার (১৪ জুন) ভোরে এ অভিযান চালানো হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, নাফ নদী ও বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব ও মাদক পাচার, অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে জানা যায়, টেকনাফের জাদিমুড়া নাফ নদী সংলগ্ন এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বিপুল পরিমাণ গোলাবারুদ ও গ্রেনেড বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পরিবহনের উদ্দেশ্যে মাটির নিচে মজুত করেছে।

এই তথ্যের ভিত্তিতে শনিবার (১৩ জুন) দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি ‘৩৬ এম এমকে-১’ হ্যান্ড গ্রেনেড, ৮টি ‘৪০ এমএম এইচইডিপি’ গ্রেনেড, ২৮ রাউন্ড ৭ দশমিক ৬২ মিমি তাজা গোলা এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বাহিনীটির দাবি, উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো সন্ত্রাসী বা অসাধু চক্রের হাতে পড়লে বড় ধরনের ক্ষক্ষতির আশঙ্কা ছিলো। এই অভিযানের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের একটি বড় অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে।

উদ্ধারকৃত গ্রেনেড, তাজা গোলা ও গাঁজার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App