×

চট্টগ্রাম

চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৫২ পিএম

চিকিৎসকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে মেঘনায় বিক্ষোভ

ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় সাংবাদিক মাসুদ কামালের চিকিৎসক সমাজকে নিয়ে করা বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা। রোববার বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করা হয়। পরে প্রেসক্লাব বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. সালাউদ্দিন মোল্লাসহ অন্যান্য বক্তারা বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে সাংবাদিক মাসুদ কামাল চিকিৎসক সমাজ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা অবমাননাকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর। এ ধরনের বক্তব্য চিকিৎসকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক ধারণা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বক্তারা আরও বলেন, দেশের চিকিৎসকেরা সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও নিরলসভাবে জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। তাই কোনো বিচ্ছিন্ন ঘটনা বা ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে পুরো চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। তাঁরা অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং ভবিষ্যতে চিকিৎসক সমাজকে নিয়ে দায়িত্বহীন, বিভ্রান্তিকর ও অসম্মানজনক মন্তব্য থেকে বিরত থাকার জন্য মাসুদ কামালকে হুঁশিয়ারি দেন।

চিকিৎসকদের পক্ষ থেকে পাঠ করা লিখিত বক্তব্যে বলা হয়, “সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও দেশের চিকিৎসকেরা নিরলসভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। মহামারি, দুর্যোগসহ যেকোনো সংকটে চিকিৎসকেরা জীবনঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। তাই বিচ্ছিন্ন কোনো ঘটনা বা ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে পুরো চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করা গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্যসেবার বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে গঠনমূলক সমালোচনা হতে পারে, তবে তা অবশ্যই তথ্যভিত্তিক ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।”

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেন, “চিকিৎসক ও গণমাধ্যম উভয়ই জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো বিষয়ে মতামত দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা উচিত। আমরা আশা করি, চিকিৎসক সমাজ সম্পর্কে করা আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতে তথ্যভিত্তিক আলোচনা আরও গুরুত্ব পাবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ে সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ে সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল শুরু

চোখের ছানি প্রতিরোধে যেসব অভ্যাস জরুরি

চোখের ছানি প্রতিরোধে যেসব অভ্যাস জরুরি

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App