×

চট্টগ্রাম

বৈঠকে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল শ্রমিকদল কর্মীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:১৬ পিএম

বৈঠকে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল শ্রমিকদল কর্মীর

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় একটি সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে জাতীয়তাবাদী শ্রমিকদলের এক কর্মী নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিকদলের কর্মী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীর আলমের ভাতিজির সঙ্গে প্রায় পাঁচ বছর আগে একই এলাকার সাচ্চু মিয়ার ছেলে মো. আতাউল্লাহর বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে কলহ চলছিল। এই দাম্পত্য বিরোধ নিষ্পত্তির লক্ষ্যেই সোমবার বিকেলে একটি সালিশ বৈঠক বসে।

বৈঠক চলাকালীন জাহাঙ্গীর আলমের সঙ্গে আতাউল্লাহর পরিবারের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর একপর্যায়ে আতাউল্লাহর পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ হামলা চালায়। হামলায় জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিটিভিতে কাজী জেসিনের নিয়োগে আইনি ত্রুটি

বিটিভিতে কাজী জেসিনের নিয়োগে আইনি ত্রুটি

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App