×

চট্টগ্রাম

নিখোঁজের একদিন পর ডোবায় মিলল শিশুর লাশ

Icon

মিজবাউল হক, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম

নিখোঁজের একদিন পর ডোবায় মিলল শিশুর লাশ

ছবি: ভোরের কাগজ

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজের পরদিন ওয়াহিদুল ইসলাম (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার একটি পরিত্যক্ত পচা ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওয়াহিদুল ইসলাম পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়ার তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সন্ধ্যার পর থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু ওয়াহিদ। পরিবারের সদস্যরা সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে মঙ্গলবার সকালে স্থানীয় একটি পরিত্যক্ত ডোবায় তার লাশ ভাসতে দেখে পরিবার ও স্থানীয় লোকজন তা উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মাসুদ জানান, এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর সন্দেহ অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, মঙ্গলবার সকালে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ফজু মিয়াজিরচরের ডোবায় শিশু ওয়াহিদুল ইসলামের লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে আমিসহ উৎসুক হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন, খবর পেয়ে পুলিশ নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ মাঠে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

দ্য ওয়ালকে শেখ হাসিনা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

আইজিসিএফের সেমিনার রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে নিরাপত্তাঝুঁকি বাড়বে

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ছাড়াল ৩০০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App