×

চট্টগ্রাম

অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু, আহত তরুণী আইসিইউতে

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:০৬ পিএম

অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু, আহত তরুণী আইসিইউতে

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার মেঘনা উপজেলায় অটোরিকশার চাপায় মো. আব্দুল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা সাদিকা আক্তার (২০) নামে এক তরুণী গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)–তে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ হরিপুর গ্রামের মো. রবিকুল ইসলামের ছেলে ও জিলানী মিস্ত্রির নাতি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণ পাড়া থেকে একই পরিবারের তিন সদস্য অটোরিকশাযোগে রামপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন। বড়কান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নুরুল ইসলাম অটোরিকশাটি চালাচ্ছিলেন। পথে রেখা প্লাজা-সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশু আব্দুল্লাহ হঠাৎ বাড়ি থেকে রাস্তায় চলে আসে। এ সময় সে অটোরিকশার নিচে পড়ে যায়। প্রথম ধাক্কায় শিশুটি আহত হলেও তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিল না। তবে চালক শিশুটির হাত-পা ভেঙে গেছে মনে করে দ্রুত গাড়ি ঘুরিয়ে স্থান ত্যাগের চেষ্টা করেন। এ সময় অটোরিকশার সামনের লোহার অংশ আব্দুল্লাহর মাথায় ঢুকে যায়। একপর্যায়ে অটোরিকশাটি উল্টে যায়।

দুর্ঘটনার সময় অটোরিকশায় থাকা আব্দুর রশীদের স্ত্রী আনিকা বেগম (৪০), তাঁর বড় মেয়ে সাদিকা আক্তার (২০) ও ছোট মেয়ে মার্জিয়া আক্তার (৫) আহত হন। তাঁদের মধ্যে সাদিকা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাদিকাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শয্যা না পাওয়ায় পরে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর অটোরিকশাচালক গাড়ি রেখে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা অটোরিকশাটি নিজেদের হেফাজতে রেখেছেন। তবে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো ভুক্তভোগী পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। যদি লিখিত অভিযোগ পাই, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কী কথা উজানে দেবো: শামীম কবীর স্মরণ ও পাঠ

কী কথা উজানে দেবো: শামীম কবীর স্মরণ ও পাঠ গ্রন্থের প্রকাশনা উৎসব ও বন্ধু সমাবেশ

‘মাটি চাপা দেওয়ার পর খুব কষ্টে আছি’

‘মাটি চাপা দেওয়ার পর খুব কষ্টে আছি’

বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার সুখ-দুঃখের ইতিহাস

বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার সুখ-দুঃখের ইতিহাস

শিরোপা ধরে রাখার মিশনে সকালে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

শিরোপা ধরে রাখার মিশনে সকালে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App