×

চট্টগ্রাম

মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:১৫ পিএম

মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১২

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস উল্টে ১২ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মুরাদনগর রাস্তার মাথায় উল্টো দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, কুমিল্লার চান্দিনা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল বিআরটিসির বাসটি। দুপুর ১টার দিকে দাউদকান্দির মুরাদনগর রাস্তার মুখে এলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের (ডিভাইডার) ওপর উল্টে পড়ে। এতে বাসের অন্তত ১০-১২ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর আগেই স্থানীয় লোকজন আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। আমরা বাসটিকে রেকার দিয়ে উদ্ধার করেছি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপর যাত্রীদের অন্য বাসে তুলে গন্তব্যে পাঠানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App