×

চট্টগ্রাম

চাকরির প্রলোভনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:০০ পিএম

চাকরির প্রলোভনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারায় চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক বিধবা নারীকে (৩০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিমের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

জানা যায়, গত ১৩ জুন গুইমারা উপজেলার পশ্চিম কুকিছড়া এলাকার বাসিন্দা ওই ভুক্তভোগী নারীর পার্শ্ববর্তী বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে যান। ওই দিন রাতেই স্থানীয় একটি বাসায় নিয়ে চারজন মিলে ওই ভুক্তভোগী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

ঘটনার পরদিন, ১৪ জুন ভিকটিমকে উদ্ধার করে তার পরিবার গোপনে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয় এবং বাড়িতে ফিরিয়ে আনে। তবে বাড়িতে থাকার পর তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হতে থাকে। পরবর্তীতে গত বুধবার (১৭ জুন) সন্ধ্যায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে।

কুকিছড়া গ্রামের কার্বারি চাইলাপ্রু মারমা বলেন, ‘ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত ম্রাচাই মারকে বৃহস্পতিবার সকালে গ্রামের পাশ থেকে ধরে এনেছে এলাকাবাসী। আটক ম্রাচাইকে গুইমারা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ‘দলবদ্ধ ধর্ষণের ঘটনাটি শুনেছি। তবে এখনও কেউ মামলা করেনি। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App