×

চট্টগ্রাম

বোনের জানাজা শেষে সড়কে প্রাণ গেল ভাইয়ের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৫০ পিএম

বোনের জানাজা শেষে সড়কে প্রাণ গেল ভাইয়ের

ছবি: সংগৃহীত

বড় বোনকে শেষ বিদায় জানিয়ে আর বাড়ি ফেরা হলো না ভাই রূপ মিয়ার। কুমিল্লার হোমনায় বোনের জানাজা শেষে বাড়ি ফেরার পথে সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনি। এতে বোনসহ আহত হয়েছে আরো তিনজন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হোমনা-গৌরীপুর সড়কের বিএডিসি হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- হনুফা বেগম (৪২), তার স্বামী বাবুল মিয়া (৪৮), উভয়ের বাড়ি বাঙ্গরা বাজার এলাকার দীঘলদি গ্রামে। এছাড়া আহত হয়েছেন অটোরিকশাচালক তানভির, তিনি হোমনা চৌরাস্তা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় বড় বোনের জানাজা শেষে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন রূপ মিয়াসহ তার পরিবারের সদস্যরা। পথে হোমনা চৌরাস্তা থেকে গৌরীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের বহনকারী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রূপ মিয়াসহ চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপ মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত হনুফা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হোমনা থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App