×

চট্টগ্রাম

প্রাথমিক বিদ্যালয়েও উৎসব-আমেজে ভোট

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০২:৫২ পিএম

প্রাথমিক বিদ্যালয়েও উৎসব-আমেজে ভোট

ছবি: সংগৃহীত

পতিত সরকারের বিরুদ্ধে অন্তহীন অভিযোগ ছিল ভোট নিয়ে। বিভিন্ন পর্যায়ের নির্বাচনে ভোট না দিতে পারার চরম ক্ষোভ ছিল সাধারণ মানুষের মনে। এছাড়া প্রয়োজনীয় নির্বাচন না হওয়ার বিষয় নিয়েও হতো কড়া সমালোচনা।

তবে এসব কিছুকে পাশ কাটিয়ে বর্তমান সরকারের আমলে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনেও ভোটের নজির দেখা গেল। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সাধারণত সরকারদলীয় কিংবা স্থানীয় আলোচনার ভিত্তিতেই পরিচালনা কমিটি গঠন হয়ে থাকে।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নোয়াপাড়া ঝিকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পুরুষ ও নারী অভিভাবক সদস্য নির্বাচনে বেশ শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। সুন্দরভাবে ভোট দিতে পেরে ভোটারও স্বস্তি বোধ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ে মোট ভোটার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ১২০ ও নারী সমসংখ্যক ১২০। মোট ভোট প্রদান করেন ১৯০ জন ভোটার। পুরুষ অভিভাবক সদস্য পদে দুইজনের বিপরীতে পাঁচজন, নারী সদস্য পদে দুইজনের বিপরীতে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। পুরুষ ও নারী প্রার্থীর জন্য আলাদা রঙের ব্যালট ছাপানো হয়। ভোটকে কেন্দ্র করে দুইজন পুলিশ ও দুইজন আনসার সদস্য মোতায়েন ছিলেন।

রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারসহ আরও ছয়জন দায়িত্বে ছিলেন। সকাল ১০টায় ভোট শুরু হয়ে শেষ হয় আড়াইটায়। বিকেল চারটায় ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, পুরুষ সদস্য পদে মো. শাহীন ও মো. হাসান জয়লাভ করেন। নারী সদস্য পদে জয়লাভ করেন লাকী বেগম ও খালেদা আক্তার।

প্রিসাইডিং অফিসার ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার ভোরের কাগজকে বলেন, ‘বেশ শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। ভোটকে কেন্দ্র করে ভোটারসহ এলাকাবাসীর মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে। গণনা শেষে উপস্থিত লোকজনের সামনে ফলাফল ঘোষণা করা হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App